গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের রেজাল্ট নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো বিজেপির ছাত্র যুব সংগঠন এ.বি.ভি.পি। শুক্রবার বালুরঘাট কলেজে বি.এ, বি.এস.সি ও বি.কম-এর প্রথম এবং দ্বিতীয় বর্ষের পুনর্মূল্যায়নের দাবী সহ একাধিক দাবীতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ধাইরকে ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বালুরঘাট ইউনিট। এদিন এই বিষয়কে কেন্দ্র করে কলেজের সামনেও ইউনিটের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পরে বালুরঘাট কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দেওয়ার পাশপাশি অধ্যক্ষের মাধ্যমে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের কাছেও তাদের দাবী গুলি তুলে ধরেছে এ.বি.ভি.পি।
জানা গেছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ গুলিতে বি.এ, বি.এস.সি ও বি.কম-এর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল বের হওয়ার কথা ছিল। অথচ পরীক্ষা শেষের ছয় মাস পর ফলাফল বের হয়। যা ভুলে ভরা ও বিশ্ববিদ্যায়লের ফলাফলে খুশি নয় পড়ুয়ারা। ফলে বেশীর ভাগ পড়ুয়া পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। আবেদন করা সত্ত্বেও তিন মাস পেড়িয়ে গেলেও পুনর্মূল্যায়নের ফলাফল বের হয়নি। ফলে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। করতে পারছে না তৃতীয় বর্ষের ফর্ম ফিলাপ। আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমতাবস্থায় পড়ুয়াদের পাশে দাড়িয়েছে এ.বি.ভি.পি। এদিন এ.বি.ভি.পি-এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত কলেজের অধ্যক্ষকে ডেপুটেশনের মাধ্যমে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঁচ দফা দাবী সম্মলিত স্মারকলিপি পাঠানো হয়। তাদের দাবী মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে সংগঠনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে।
এ.বি.ভি.পি-র এক সদস্য অতনু দাস জানিয়েছেন, সঠিক ভাবে সঠিক সময়ে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। যাতে ছাত্রছাত্রীরা কোনো সমস্যায় না পরে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/kOmwc-oE_fY